দেখবো এবার তোমার শক্তি

 দেখবো এবার তোমার শক্তি 


দেখবো এবার তোমার শক্তি!

নিজেকে ফিরে পাবার জন্য 

প্রচন্ড উলঙ্গ উদ্যম।

কিন্তু পারবে কি --- ?

তোমার শক্তির প্রচন্ডতা,

আমাকে নির্বাসন দিতে 

তোমার মনের গভীর গহন থেকে!

সিম্পি বৃথা চেষ্টা করো না 

বরং মেনে নাও আমার অস্তিত্ব।

তোমার মনের গভীর গহন থেকে 

প্রাণ সঞ্চারের কাজে নেমে পড়েছে,

আমার সুগভীর অস্তিত্ব ---

আজ না বুঝলেও বুঝবে একদিন 

আমি কিন্তু বাঁচবো কিনা জানিনা ততদিন।

তবু অস্তিত্ব বেঁচে থাকবে 

তিল তিল করে প্রলম্বিত হবে,

তোমার গভীর গহনে।

একটা আশা বেঁচে থাকবে নিশ্চয় 

যা কেবলমাত্র আমার অস্তিত্বের ক্ষমতা বর্ধক টনিক!

তুমি কি তখন চাইবে না 

আমার অস্তিত্বের মধ্যে আমাকে খুঁজে পেতে?

তাই সিম্পি বৃথা চেষ্টা করো না 

এখনো আমি আছি একান্তই তোমার,

এবার ফেরালে হয়তো খুঁজে পাবে না আর।

এখনো সময় আছে ফিরে তাকাবার 

আমিও উন্মুখ আছি শুধু তোমার ডাক শোনার।।


৩০ জুন,১৯৮৯ শুক্রবার রাত ১১-১১ সঞ্চয়িতা মেমারি ১৫ আষাঢ়,১৩৯৬

মন্তব্যসমূহ