ভালোবাসা

 ভালোবাসা 


ভালোবাসা কে বেঁধে রেখেছি

কোমড়ে দড়ি দিয়ে ---

হারিয়ে যেতে দেবো না তারে।

ভালোবাসা কে ধরে রেখেছি 

পড়া শোনা ব‌ই খাতা 

স্কুলের বেড়ি দিয়ে ---

হেরে যেতে দেবো না তারে।

#

ভালোবাসা কে বেঁধে রেখেছি 

মাষ্টারের সময়ের ঘড়ি দিয়ে।

সকাল থেকে মাঝরাত 

ভালোবাসার সময় কে করিনি বেহাত,

কোচিং সেন্টার স্কুল গান নাচ 

ক্রিকেট ফুটবল জিমন্যাস্টিক আবৃত্তি 

ভালোবাসা কিন্তু সেই একরত্তি।

তবু সময় কে ধরার চেষ্টা থামেনি 

থামেনি সময় কে পিছনে ফেলার চেষ্টা।

ভালোবাসা টাগ অব ওয়ার-এ ছুটছে 

তবু না পারার বেদনায় নিঃশব্দে ধুঁকছে 

আপনজনেরা না পাবার হতাশায় 

ভালোবাসা কে স্বপ্ন ভঙ্গের দোষ দিচ্ছে।

#

ভালোবাসা পৃথিবীর ঝুল বারান্দায় 

আর কতদিন ঝুলে থাকবে?

২১ আগষ্ট,১৯৯৮ শুক্রবার ৪ ভাদ্র,১৪০৫

মন্তব্যসমূহ