কে সে

 কে সে 


অকালে ঝরে গেছে বেদনার পেয়ালা 

নিশ্চুপ নির্বাক জনাকীর্ণ জনতার মাঝে,

যে এসেছিল সে কে ?

হায় বিধি হায় মোর বিধাতা ---

কেমনে বোঝাবো তোমারে।

নির্বাক জনতার মাঝে রাস্তার মোড়ে 

একাকী যে পড়েছিল উলঙ্গ শরীরে!

কে সে ? কেমনে এলো সে ?

ক্লান্তি বেদনা হতাশার গ্লানি 

নেই তার মনে,

লজ্জা মান ভয় সম্ভ্রম ---

সব দিয়েছে জলাঞ্জলি।

অফুরন্ত হাসি আনন্দ আর উল্লাসে

ফেটে পড়ে সে আবার নির্বাক নিশ্চুপ,

বিধি তোমার তরেই দিয়েছে কি সে

তার মানসিকতা কে অঞ্জলি।

কে সে কেন এনেছো তাকে 

এই বিশাল জিঘাংসা আর বুভুক্ষিত পৃথিবীতে?

এ কি তব মায়া, না করুণা ?

না কি নিষ্ঠুর পরিহাস! 

কি সে! কে সে ?

কথা সে বলে না শব্দ বলে 

কখনো আবেগে কখনো বিবশে---

কখনো বিক্ষিপ্ত রাগে।

সাজিয়েছো তাকে জগতের ভাষায় "খেপী"

স্রষ্টা দিয়েছো তো তুমি অনেক কে অনেক,

ওকে কেন দাও নি অল্প একটু ---সবার আগে।

জানিনা কি তব খেলা বিধি

কেন পাঠালে তারে এভাবে আদিম বেশে ?

তবু মনে হয় এ যেন বর্তমানের‌ই সুন্দর পরিচয়

মুখোশের আড়ালে যাকে দেখা যায় অনিমেষে।

মন্তব্যসমূহ