তোমাকে দেখবার জন্য

 তোমাকে দেখবার জন্য 


এখন তোমাকে দেখবার জন্য 

উপোসী মনটা লালায়িত 

দুটো চোখের সঙ্গে।

সিম্পি গোধূলি বেলার 

সোনালী আকাশ থেকে 

রশ্মি ঝরে এসে পথ দেখাক---

তোমাকে, আমার হৃদয়ের।

যেখানে তোমার সুললিত বসবাস 

অথচ সৌরভ---

আজ‌ও অনাঘ্রাত ,

শুধু তোমার না আসার জন্য।

ঠিকানা লেখা মদিরতা আছে 

তবু মাঝপথে কোথা যেন 

বাধা পড়ে যায়।

তাই হয়তো বা তোমার 

সময় হয় না।

নাকি সেভাবে আঘাত করে না 

তোমার আবেগী জানালায় ?

হৃদয়ে গভীর ক্ষত---

প্রলেপের আশায়,

তোমার আসা হয় না?

১৩ সেপ্টেম্বর,১৯৮৯ সঞ্চয়িতা মেমারি ২৭ ভাদ্র,১৩৯৬

মন্তব্যসমূহ