আগামী শতক আলো দাও

 আগামী শতক আলো দাও


আগামী শতক আলো দাও 

পাশের বাড়ি থেকে আবৃত্তির আকারে 

ভেসে আসছিল কন্ঠস্বর 

রেডিও কিংবা টিভি থেকে হবে হয়তো বা!

বুঝলাম একটা শতক শেষে 

নতুন শতকের আহ্বান চলছে,

কিন্তু গত শতকে কি পেয়েছি 

তার হিসাব কে দেবে ?

একটা কাক ডেকে উঠলো কর্কশ স্বরে 

কি বলতে চায়, একবিংশ শতকের পথে,

এডস্ পারমাণবিক যুদ্ধ---

কোন্ টি সব থেকে বেশি কৃতিত্ব 

কর্তৃত্ব ও সৌন্দর্যের প্রতীক!

ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এডস্ দিয়েছি 

দিয়েছি উন্নতমানের পারমাণবিক ঝগড়া ---

শকুনের চিৎকার শোনা গেল যেন  !

কি জানি আগামী শতক

কার কন্ঠ ধ্বনি শোনায় ---

মড়কের ধ্বংসের না কি

মৃত্যুকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা,

তখনও ভেসে আসছিল 

আগামী শতক আলো দাও।।

২৪ অক্টোবর,১৯৯৯ সঞ্চয়িতা মেমারি ৬ কার্তিক,১৪০৬

মন্তব্যসমূহ